ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় সীতাকুণ্ডে ইসকন সদস্য আটক


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ১১:৩৮

চট্টগ্রামের হাজারী গলিতে যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় সীতাকুণ্ড থেকে বলাই চক্রবর্তী নামে ইসকনের এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকার খোকন বণিকের বাড়ি থেকে বুধবার (৬ নভেম্বর) রাত আটটার দিকে তাকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনী পাকা প্রাচীর ঘেরা তিনতলা বাড়িটি ঘেরাও করে। পরে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে আটক করা হয় বলাই চক্রবর্তীকে। আটকের পর ইসকনের এ সদস্যকে সীতাকুণ্ড থানায় নিয়ে যাওয়া হয়।

সূত্র জানায়, সীতাকুণ্ড থানায় বলাই চক্রবর্তীর বিরুদ্ধে কোন মামলা না থাকায় সেনাবাহিনী তাকে চট্টগ্রাম কোতোয়ালী থানায় নিয়ে যায়। তার পিতা গোপাল চক্রবর্তী। বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর এলাকায়।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে মঙ্গলবার বিকালে যৌথ বাহিনীর ওপর ইটপাটকেল ও অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে সেনাবাহিনীর পাঁচজন ও পুলিশের নয়জন সদস্য আহত হয়েছে। পুলিশের এক সদস্য অ্যাসিড দগ্ধ হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ-কমিশনার মো. রইছ উদ্দিন বলেন, যারা এ ঘটনায় জড়িত ছিল, তারা ‘জয় শ্রীরাম’ বলে শ্লোগান দিয়েছে। এছাড়া ফেসবুকে যে ধরনের প্রচার-প্রচারণা, গোয়েন্দা তথ্য বিচার বিশ্লেষণ করে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, ইসকন সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন