বাকেগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ৫৭৫০ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ মৌসুমে সরিষা,গম, ভুট্টো,সূর্যমুখী, চিনাবাদাম ,সয়াবিন ,পেয়াজ,মুখ, মসুর,খেসারি ও বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ৫৭৫০ ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যের সার ও বিজ বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৭ই নভেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাইফুর রহমান এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব সুনীতি কুমার সাহা ,উপজেলা মৎস্য অফিসার নাসির উদ্দিন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান,বিনামূল্যে প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করেন
বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিসার জানান, বাকেরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের প্রণোদনাকর্মসূচীর আওতায় এ মৌসুমে১০০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম বীজ,ও ২০কেজি সার,৩০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি ভুট্টা বিজ ও ৩০ কেজি সার,৬৫০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ ও ২০ কেজি সার,১২০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সূর্যমুখী বীজ,ও২০ কেজি সার,৫০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি চিনাবাদাম বিজ,ও ১৫ কেজি সার,১৫০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি সোয়াবিন বিজ,ও ২০ কেজি সার,২০০০জন কৃষকের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড ধান বীজ,১০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পেয়াজের বিজ ও ২০ কেজি সার,২১৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বিজ,ও ১৫ কেজি সার,১১০ জন কৃষকের প্রত্যেককে ৫কেজি মসুরি ও১৫ কেজি সার,৩৮০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি খেসারি বিজ ও ১৫ কেজি সার দেওয়া হয়
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন