জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেড় যুগ পর নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় যুবদলে সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পৌরশহরের চকপাড়া কোর্ট স্টেশন এলাকা থেকে যাত্রা শুরু করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে সকাল থেকেই বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়।
আনন্দ শোভাযাত্রায় সবচেয়ে বেশি আকর্ষনীয় দিক ছিলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো সেজে কোমলমতি দুটি শিশুর অংশ নেয়া এবং সড়কের দুই পাশে দাড়িয়ে থাকা উৎসুক জনতাকে হাত নাড়িয়ে অভিনন্দন জানানো।
জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাড. নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জিপি অ্যাড. মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা যুবদলের ১নং সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাড. খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিকদলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমদ লেলিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনীক মাহাবুব চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা, শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহবান জানান।
T.A.S / এমএসএম
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ