ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবিপ্রবি’র কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ৪:৫১

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত এই প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (০৭ নভেম্বর ) দিনব্যাপী অনুষ্ঠিত হয়। 

ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে  বিশ্ববিদ্যালয়ের ভার্চূয়াল ক্লাস রুমে দুইটি পর্বে ‘ওয়ার্কশপ অন অফিসিয়াল রুলস, রেগুলেশন এন্ড প্রটোকল, ডিউটিস এন্ড রেসপনসিবিলিটিস; ফাইল এন্ড রেকর্ড ম্যানেজমেন্ট এন্ড ফিজিওলজিক্যাল সেফটি এট ওয়ার্কপ্লেস ফর বেটার সার্ভিস ডেলিভারি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

সকালের পর্বে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের ভালো চিন্তা করতে হবে। ভালো চিন্তার ফসল ভালো কাজ। ভালো কাজ করলে জাতি উপকৃত হবে-আমাদের সন্তানরা তথা পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে। দেশের উন্নতি হবে। দেশের উন্নতির জন্য সবাইকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে।তিনি আরও বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে। রাষ্ট্র মেরামত করতে হবে, ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে হবে। এখন ব্যক্তিগত স্বার্থ না দেখে বৃহত্তর স্বার্থ দেখতে হবে, ত্যাগের মানসিকতা অর্জন করতে হবে। পেশাগত দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই। পেশাগত কাজের মান বৃদ্ধি করতে হবে। অফিসিয়াল আইন নিয়মনীতি বিধি বিধান সবাইকে মেনে কাজ করলে পরিবর্তন আসবে। বর্তমান প্রজন্মের বড় দাবী- পরিবর্তন। নতুন সিষ্টেম দাঁড় করানো। বর্তমান প্রজন্মের দাবী অনুযায়ী আমরা নিজেদেরকে পরিবর্তন করলে জাতি উপকৃত হবে। জাতি উপকৃত হলে আমাদের সন্তানরা উপকৃত হবে। মানুষের ভালো কর্মফল মরে না বলে তিনি উল্লেখ করেন।

মাননীয় উপাচার্য আরও বলেন, জনগণের ভালোর জন্য আমরা আমাদের শাসন করবো। দেশটা আমাদের, অন্য কেউ আমাদের শাসন করতে পারবে না। এজন্য সবাইকে যথাযথ দায়িত্ব  নিয়ে এগিয়ে আসতে হবে।

দ্বিতীয় পর্বে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। এই প্রাণকে ঠিক মতো গড়ে তোলার জন্যে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদেরকে যেন আমরা সহযোগিতা করি। কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের সম্পদ। আপনাদের নিজেদেরকে তুলে ধরার যথেষ্ট সুযোগ আছে। নিজ নিজ জায়গা থেকে মানসম্মত কাজ করবেন। স্ব-স্ব ক্ষেত্রে নিজের যথাযথ দায়িত্ব পালন করবেন। সুন্দর কর্মক্ষেত্র আপনারা গড়ে তুলবেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করলে পাবনার সুনাম সারাদেশে ছড়িয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে  এক সময় পাবনাকে বিশ্ব চিনবে। উপাচার্য মহোদায় জানান, আগামী দুই বছরে চারটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হবে।

ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ  শামীম রেজার সভাপতিত্বে এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আ. ত.ম. আব্দুল্লাহেল বাকী ও সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন আই কিউ এসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নূরে আলম ও অতিরিক্ত রেজিস্ট্রার কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন  ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক  আই কিউ এসি’র অতিরিক্ত পরিচালক  মোঃ আশফাকুর রহমান।

T.A.S / T.A.S

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী