ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা : আটক ১


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১:৫০

চট্টগ্রামের আনোয়ারায় দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা করে চাচা-ভাতিজাকে পিটিয়ে মারাত্মক জখম করে তাদের সাথে থাকা টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালতের আদেশে অভিযান চালিয়ে মো. শাহজাহান (৪০) নামে একজনকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। সে আনোয়ারা থানার কৈখাইন গ্রামের মো. ইসমাইলের ছেলে এবং মামলার এজাহারভুক্ত ৪নং আসামি।

আটকের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম বলেন, আদালতের আদেশে আমরা শাহজাহান নামে একজনকে আটক করে আদালতে পাঠিয়েছি। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আনোয়ারা থানার কৈখাইন সৈয়দ বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে মো. জসিমের (৪৪) দায়ের করা মামলায় অন্য আসামিরা হলো- মো. ইসমাইলের ছেলে মো. জমির (৩৫), মৃত লাল মিয়ার ছেলে মো. আশ্রাফ আলী (৪৫), মৃত আব্দুল ছবুরের ছেলে মো. মফিজুর রহমান ওরফে ক্যাডার মফিজ (৪৪), মৃত নুর আহাম্মদের ছেলে মো. সেলিম (২৫)-সহ অজ্ঞাতনামা ১০-১২ জন। তারা সবাই আনোয়ারা থানার কৈখাইন গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, বাদী বালু ব্যবসায়ী জসিমের কাছ বিবাদীরা বেশ কিছুদিন যাবৎ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। বাদী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গত ২৫ আগস্ট সকাল ৭টার দিকে কৈখাইন নয়া রাস্তার মাথা এলাকায় জসিমের চায়ের দোকানের সামনে দিয়ে বাদীর ভাই মো. ইয়াছিন (৪০) ও এসএসসি পরীক্ষার্থী ছেলে মো. নাছেরকে নিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে ওতপেতে থাকা বিবাদীরা হামলা চালিয়ে দেশীয় অস্ত্র ছুরি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ইয়াছিন ও নাছেরের পা থেঁতলে দেয়। এ সময় তাদের সাথে থাকা নগদ দেড় লাখ টাকা ও দুটি স্যামসাং মোবাইল ছিনিয়ে নেয়, যার আনুমানিক বাজারমুল্য ২০ হাজার টাকা এবং বাদীকে দেশীয় এলজি দেখিয়ে মেরে ফেলার ভয় দেখায়। পরে ভিকটিমদের স্থানীয় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার কর‍া হয়। ওই ঘটনায় গত ২৬ আগস্ট চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের কর‍া হয়।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন