বাউফলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে পাবলিক মাঠের মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা চার ঘটিকায় বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মো. মনির হোসেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এরপর ওই বছরের ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। শুরু হয় সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানের ঘটনা। এসব ঘটনার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ৭ নভেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি মুক্ত হন।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গনি সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন।এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১ টায় সাবেক এমপি মো. শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে একটি মিছিল বের করেন। মিছিলটি ৮ নং ওয়াড বিএনপির একাংশের দলীয় অফিস থেকে শুরু হয়ে কলেজ মাঠে শেষ হয় এবং বিএনপির নেতা কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্য বিএনপির দিকনির্দেশনা মূলক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের জন্য সকলকে ঐক্য বদ্ধ হয়ে ভোট দেয়ার আহবান জানান।
T.A.S / T.A.S
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার