জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রায়গঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর বাসস্ট্যান্ড চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ সাইদ সজল সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের ছেলে রাহাত মান্নান লেলিন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, সহ সভাপতি শামছুল হক খান, সাধারণ সম্পাদক সাবেক ভিপি আয়নুল হক, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,
পৌর বিএনপি'র সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন শোহান প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের সুযোগ এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে অর্জিত বিজয়কে কাজে লাগিয়ে তারেক রহমানের নেতৃত্বে এ দেশকে ফের নির্মাণের। সেই সাথে ৭ ই নভেম্বর জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান তারা।
T.A.S / T.A.S
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন