শো - ডাউনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে বিপ্লব ও সংহতি দিবস পালিত
ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত পরিবেশে ব্যাপক-উৎসাহ-উদ্দীপনা শো-ডাউনে খাগড়াছড়িতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিসবটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিশাল শোভা যাত্রা বের হয়।
শোভা যাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় হাজারো নেতাকর্মীর শ্লোগানে শহর প্রকম্পিত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে হয় সমাবেশ।
খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল আসলাম সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরে ছুটি ঘোষণার দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, বেলাল হোসেন, কংচারী মাস্টার, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সহ-সভাপতি আমীর খান, নাসির সিকদার, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা প্রমুখ।
T.A.S / T.A.S
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১