সাতকানিয়ায় আগুনে পুড়ে ছাই হলো ১০ পরিবারের বসতি
চট্টগ্রামের সাতকানিয়ায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফুলজান বর বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফুলজান বর বাড়ি এলাকায় রাত ১টার দিকে আগুন লাগে। হঠাৎ আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ১০টি ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন বলেন, রাত ১টার পর আমরা খবর পাওয়ার সাথে সাথেই তিনটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করি। চলাচলের রাস্তা সরু হওয়ায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের তথ্যমতে এ ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
T.A.S / T.A.S
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা.গোলাম মারুফ
এসডিআই-এর উদ্যোগে চট্টগ্রামের চারটি শাখায় বন্যাদুর্গত ১,৬৫০ পরিবার ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ
শরণখোলায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু: নিথর দেহের পাশে কাঁদছিল দুই মাসের শিশু, চিরকুট উদ্ধার
আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস পালিত
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার, গ্রেফতার ২
গজারিয়ায় ৪১নং গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেলেন ট্যালেন্টপুল বৃত্তি
সুন্দরবনে মাছের নিরাপদ প্রজনন: চোরাশিকার ঠেকাতে ১০ খালের মুখ বন্ধ করল বন বিভাগ
জাতীয়করণের ৮ বছর পরও জনবল সংকটে ধুঁকছে কর্ণফুলী সরকারি কলেজ
মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ী খুন
পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক
কাউখালীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক নিহত