ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জানা গেল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ১২:১৮

আগামী ১৭ জানুয়ারি মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২১ ফেব্রুয়ারি, পবিত্র শবে বরাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বেশ কয়েকটি কারণে আগামী ১৪ ফেব্রুয়ারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানা যায়। গত ২৯ অক্টোবর অভ্যন্তরীণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে জানান, মেডিকেলের ভর্তি পরীক্ষার তারিখ ১৭ জানুয়ারি নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। আর ডেন্টালের ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ছিল। কিন্তু ওই দিন শবে বরাত হতে পারে, আবার ২১ ফেব্রুয়ারি নেওয়া সম্ভব নয়। এসব কারণে ২৮ ফেব্রুয়ারি বিডিএস পরীক্ষা নেওয়া হবে। এতে অধিদপ্তরের মহাপরিচালকের সম্মতি রয়েছেন বলেও জানান তিনি। ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, সময়মতো এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?