ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় গাঁজা ও ফেনসিডিলসহ সেনাবাহিনীর হাতে দুজন আটক


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ৩:৩৬

গাঁজা ও ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা-ঢাকা মহসড়কের বাহাদুরকান্দা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করে সেনা সদস্যরা।

আটকরা হলেন - সুনামগঞ্জের মধ্যনগর থানাধীন কালাঘর গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন (২২) ও আরেকজন একই জেলা ও উপজেলার কালাঘর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩)।

এসব তথ্য নিশ্চিত করেছেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোনা-ঢাকা মহসড়কের বাহাদুরকান্দা এলাকায় মেজন নাজমুজ সাকিবের নেতৃত্বে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী এম এস ট্র ট্রাভেলস বাসে তল্লাশীকালে গাঁজা ও ফেনসিডিলসহ দুই জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজনকে কলমাকান্দা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন