ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকার টিকিট ৫ টাকা, উদ্বৃত্ত টাকা যাচ্ছে কর্মকর্তাদের পকেটে


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ৪:৯

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সদরে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিন থেকে। সরকারি আইন অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য ৩ টাকা হলেও প্রতি রোগী থেকে আদায় করা হচ্ছে ৫ টাকা। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে হাসপাতালের দালাল ও স্টাফদের হাতে অপমান এবং লাঞ্ছিত হতে হয় রোগীদের। প্রতি বছর হাসপাতালের বহির্বিভাগের টিকিট বাবদ বাণিজ্য হচ্ছে লাখ টাকার উপরে।

রোগীদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় বহির্বিভাগে গিয়ে দেখা যায়, প্রায় ২০০ জনের অধিক লোক লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে দেখা যায়। তাদের সাথে কথা হলে তারা জানান টিকিটের মূল্য দিতে হয় ৫ টাকা করে। এ সময় দেখা যায় টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা হাসপাতালে হারবাল অ্যাসিস্ট্যান্ট আনোয়ার হোসেন প্রতি টিকিটে জনপ্রতি পাঁচ টাকা করে নিচ্ছেন। ৫ টাকা রাখার বিষয় জিজ্ঞেস করলে আনোয়ার হোসেন বলেন দুই টাকা খুচরা দেয়া সম্ভব নয় তাই ৫ টাকা করে রাখা হচ্ছে।

হাসপাতাল সূত্র বলছে, প্রতিদিন গড়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০-৪০০ রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সে হিসাবে প্রতি রোগী থেকে অতিরিক্ত দুই টাকা হারে মাসে ২০ হাজার টাকার ঊর্ধ্বে আদায় করা হয়। উদ্বৃত্ত টাকার একটি অংশ হাসপাতালের কয়েকজন কর্মকর্তারা ভাগ করে নেয়।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমি আক্তার বলেন, বহির্বিভাগের টিকিট প্রতি তিন টাকা নেয়ার কথা। যদি টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা কেউ নিয়ে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি আমার জানা নেই, খবর নিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন