গাজীপুরে জেলা প্রশাসকের উদ্যোগে পুকুর পরিস্কার কার্যক্রম শুরু
গাজীপুর পরিত্যক্ত ও দখলকৃত সরকারি পুকুর পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের উদ্যোগে বিডি ক্লিনের সহযোগিতায় এ কার্যাক্রম শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের প্রাণকেন্দ্র অবস্থিত বিশালাকৃতির মজা পুকুর (আঞ্চলিক নাম) পরিস্কার শুরু করেন বিডি ক্লিনের তিন শতাধিক সদস্য।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসক নাফিসা আরেফিনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে। এই কার্যক্রমে সহযোগিতা করছেন বিডি ক্লিনের সদস্যরা।
শুষ্ক মৌসুমে মহানগরীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে নেভানোর জন্য ফায়ার সার্ভিস পানির উৎস খুঁজে পায় না, সেই পানি সাপ্লাই যাতে পাওয়া যায়। ডেঙ্গু উৎপাদন যাতে না হয় এবং মহানগরীর সৌন্দর্য বর্ধন করার জন্য উন্মুক্ত জলাশয় হিসেবে পুকুরগুলোর সংস্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ন্যাচারাল ডেপুটি কালেক্টর (এনডিসি) অগ্রজ্যোতি বড়াল বলেন, জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রথম অবস্থায় মহানগরীর পাঁচটি পুকুরকে বাছাই করেছেন। তারই অংশ হিসেবে আজ এই পুকুরটি পরিষ্কার শুরু হয়েছে। ধারাবাহিকভাবে দখল ও দূষণ হওয়া পুকুরগুলো উচ্ছেদ ও পরিস্কার করা হবে।
উচ্ছেদ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কায়সার খসরু, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) রুকসানা খাইরুন্নেসা, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের গাজীপুরের সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান, বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর জেলা শাখা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাদসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ