ট্রাকের চাকাতেই নিভে গেলো কিশোরের জীবন প্রদীপ
চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম মো. তানিম হোসেন (১৫)।
গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে ওবাইদিয়া সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিম উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর ঢেমশা কানুরমার বাড়ির কোরবান আলীর পুত্র। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে সাড়ে ৭টার দিকে কিশোর তানিম সাইকেল চালিয়ে ওবাইদিয়া সড়ক থেকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উঠছিল। এ সময় কক্সবাজারমুখী পাথর বহনকারী ট্রাকের ধাক্কায় তানিম ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আটককৃত চালক ফেনী সদরের কুরুচিয়ার মৃত মোহাম্মদ ইসমাইলের পুত্র আলমগীর হোসেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মো. এরফান জানান, কক্সবাজারমুখী একটি ট্রাকের ধাক্কায় সে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহত কিশোরের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি
খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল
শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিবন্ধী পরিবারের ফসল নষ্ট-হামলার অভিযোগ
শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত