বাকেরগঞ্জে গণমানুষের জন্য "স্বস্তির বাজার" চালু করল গণঅধিকার পরিষদ
গণমানুষের জীবনযাত্রার খরচ কমাতে ও তাদের পাশে দাঁড়াতে গণঅধিকার পরিষদ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাকেরগঞ্জ থানার সংলগ বন্দরের মোরে পুরান থানার সামনে চালু করেছে"স্বস্তির বাজার"। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাকেরগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় এই বিশেষ বাজারে বিনা লাভে কাঁচা তরি-তরকারি ও সবজি বিক্রি করা হচ্ছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গণধিকার পরিষদের বাকেরগঞ্জ উপজেলা শাখার। গন অধিকার পরিষদ এর সভাপতি - সজল মাহমুদ। সাধারণ সম্পাদক - হাবিবুর রহমান মানিক। যুগ্ন সাধারণ সম্পাদক মো: নয়ন খান।সাবেক সভাপতি যুব অধিকার পরিষদ মো: উজ্জ্বল খান। সাবেক সাধারণ সম্পাদক গাজী নাসির উদ্দিন সাবেক অর্থ সম্পাদক সাইদুল হক। সহ সাবেক প্রচার সম্পাদক আরিফ সরদার এছাড়াও উপস্থিত ছিলেন-গণঅধিকার পরিষদ বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতা- কর্মীবৃন্দ।
এলাকার একজন ক্রেতা বলেন, “এই স্বস্তির বাজার আমাদের অনেক সাহায্য করবে, কারণ এখানে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছি।” আরও একজন বলেন, “অধিকাংশ মানুষই এখানে আসতে পারবে এবং কিছুটা হলেও নিজেদের খরচ কমাতে পারবে।”
সভাপতি - সজল মাহমুদ তার বক্তব্যে বলেন, গণঅধিকার পরিষদ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষের জন্য এই বাজার ছোট হলেও স্বস্তি এনে দেবে, যা তাদের জীবনে বড় ভূমিকা রাখবে। বর্তমানে বাজারে গেলে জনমানুষের কৃষকরা ২/৩ মাস ধরে তাদের সময়, শ্রম ও অর্থ দিয়ে সবজি উৎপাদন করে যে দাম পায় তার থেকে দ্বিগুন তিনগুন লাভ করে মধ্যাসত্বভোগীরা। যাদের আমরা সিন্ডিকেট নামে চিনি। এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার লক্ষ্যেই গণঅধিকার পরিষদ এই উদ্যোগ নিয়েছে এটা আমরা বাকেরগঞ্জ উপজেলার জন বহুল এলাকায় ছড়িয়ে দিতে চাই, আরো কিছু নিত্যপ্রয়োজনীয় পন্য যুক্ত করবো যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন