জনগণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান
বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা করছে। এই দেশের জনগণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এজন্য জামায়াত সদস্যদের আরও অধিক সৎ ও যোগ্য হিসেবে গড়ে তুলে জনগণের আশা-আকাঙখা প্রতিফলনে কাজ করতে হবে বলেছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, জয়পুরহাট জেলা ইসলামী আন্দোলনের উর্বর ঘাটি। এই জেলাকে ইসলামী আন্দোলনের মডেল জেলা হিসেবে পরিণত করতে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনেই জামায়াত নির্বাচন করবে।
আমেরিকা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় কোন প্রভাব পড়বে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, এই বিষয়ে আওয়ামীলীগারদের উৎফুল্ল হওয়ার কিছু নেই। পালিয়ে গিয়ে বড় বড় কথা তাদের মুখে মানায় না। জনগণ তাকে আসামী হিসেবে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাবেন।
শনিবার সকাল ৮ টায় জয়পুরহাট শহরের আরামনগরস্থ আব্বাস আলী খান মিলনায়তনে ২০২৫-২০২৬ মেয়াদে নব নির্বাচিত জেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দশম বারের নির্বাচিত জেলা আমির ডা. ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। এ সময় উপস্হিত ছিলেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা সহকারী সেক্রেটারি হাসিবুল আলম ও অ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান, জেলা প্রচার সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের নির্বাচন কমিশন প্রধান মাওলামা আবু জাফর সিদ্দিক প্রমুখ।
অধ্যাপক আব্দুর রহিম বলেন, আওয়ামী লীগ সব চাইতে বড় সন্ত্রাসী দল। তারা বারবার জনগণকে বিভ্রান্ত করে এ দেশে রাজনীতি করেছে। এখন ২৫ বছরের কাজ ৫ বছরে গুছিয়ে নিতে হবে। আমাদের সময়ের সৎ ব্যবহার করতে হবে। সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠন মজবুত হলে আমাদের সফলতা আসবে। দেশ গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত। আমাদের এই ষড়যন্ত্র যোগ্যতা দিয়ে মোকাবেলা করে সফলতা অর্জন করতে হবে।
সম্মেলনে জেলার পাঁচটি উপজেলা ও জয়পুরহাট শহর শাখার ২০২৫-২০২৬ মেয়াদে আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে জামায়াতের সদস্যরা নিজ নিজ উপজেলা আমীর নির্বাচনে ভোট প্রদান করেন। সমগ্র নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। অনুষ্ঠানের শেষ অংশে প্রধান অতিথি দেশ ও জাতির জন্য সুখ-সমৃদ্ধি কামনা করে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সকলে এগিয়ে আসার আহবান জানান।
T.A.S / T.A.S
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা
বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা
রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ
দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি
মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩
কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪