ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

শাহজাদপুরে বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি রোপা আমন চাষিরা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ৩:৪২

সিরাজগঞ্জের শাহজাদপুরে চলতি রোপা আমন মৌসুমে ধান কাটা শুরু করেছে স্থানীয় কৃষকরা। মাঠে মাঠে সোনালি পাকা রোপা আমন ধানের বাম্পার ফলন হওয়ায় ও ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক! চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ কম, রোগ ও পোকা-মাকড়ের আক্রমণও কম হয়।

সাড়ে তিন মাসেই এ ফসল কৃষক ঘরে তুলতে পারে। এতে করে খরচ কম, লাভজনক হওয়ায় এবং রোপা আমন ধানের খর গো খাদ্য হিসেবে ব্যবহার করতে পারায় ও বাজার মূল্য ভালো থাকায় রোপা আমন চাষাবাদে ব্যাপক আগ্রহ বেড়ে গেছে এ উপজেলার রোপা আমন চাষিদের। রোপা আমন মৌসুমে একটি জনপ্রিয় জাত হলো অ্যারাইজ এ জেড (হাইব্রিড) ৭০০৬। এ জাতের রোপা আমন ধান চাষে বিঘাপ্রতি গড় ফলন হয় ১৮ মণ। সাড়ে তিন মাসেই এ ফসল কৃষক ঘরে তুলতে পারে। ফলে ধান কাটার পরেই সরিষা চাষাবাদ করতে পারে কৃষক।

চলতি মৌসুমে এ উপজেলায় প্রায় ২৯০ হেক্টর জমিতে আবাদকৃত রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ গ্রামের কৃষক মো. হুমায়ন কবির বলেন- এ বছর আমি ৩০ শতক জমিতে রোপা আমন ধানের আবাদ করেছি। ধানের ফলন ভালো হয়েছে, বাজার দরও ভালো। উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ গ্রামের মাঠ পরিদর্শনের সময় শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ বলেন- অল্প দিনে রোপা আমন ধান ঘরে উঠার ফলে কৃষকরা সহজেই সরিষা চাষে যেতে পারবে। কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক জাতের রোপা আমন ধান এবং সার বিতরণ করেছি। আগামীতে এ উপজেলায় রোপা আমন ধানের আবাদ আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

T.A.S / T.A.S

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব