পাবিপ্রবিতে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপন করা হয়।বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে এই বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালন করা হয়। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল-এর উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
‘সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালনা করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাশেদুল হক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান এবং বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী।
উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, প্রতিটি শহরকে বসবাসের যোগ্য করে গড়ে তুলে সৌন্দর্যকে ধরে রাখতে হবে। বড় শহরগুলোকে আমাদের সঠিক পরিকল্পনামাফিক সাজাতে হবে। নাগরিক সুবিধা বৃদ্ধি করতে হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ