পাবনায় রাতের আঁধারে কৃষকের ৫ টি গরু চুরি
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে এক কৃষকের গোয়ালঘর থেকে রাতের আঁধারে আনুমানিক প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৫টি গরু চুরি হয়েছে। গরুগুলো পিকআপ গাড়ীতে করে নেয়া হয়েছে বলে গরুর মালিক জানান। আজ শনিবার ভোররাতে ইউনিয়নের কোলাদী গ্রামের জামতলা বাজারের জোড়া সাঁকো শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি ভাঁড়ারা ইউনিয়নের জামতলা বাজারের পুর্বপাড়া শ্রীরামপুর গ্রামের দিলবার আলী মোল্লার ছেলে গরুর মালিক মোঃ ইদ্রীস আলী মোল্লা । জানা গেছে, আজ শনিবার ভোররাত সাড়ে ৪ টার দিকে ৭/৮ জনের একটি ডাকাত দল পিকআপ গাড়ীতে অস্ত্রসহ পাবনা-সুজানগর রোডের পাশে থাকা গোয়ালঘরের তালা ও শিকল কেটে ৫ টি গরু গাড়ীতে তুলে দ্রুত সটকে পড়ে। পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদের উপর হামলার চেষ্টা করা হয় বলে গরুর মালিক জানিয়েছেন।
এর আগে এই বাড়ির পাশ থেকে অন্য এক কৃষকের গোয়াল থেকে ২ টি গরু চুরি হয়েছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রীস মোল্লা বলেন, চুরি যাওয়া গরুর মধ্যে দু’টি গাভি, ৩ ষাঁড় গরু রয়েছে। যার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। তিনি আরও বলেন, রাত ৪ টার পরে একটি পিকআপ গাড়ী নিয়ে ৭/৮ জন লোক আসছিল। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। লোকজন ডাকতে ডাকতে গাড়ী গরু তুলে দ্রুত সটকে পড়েন। এ ঘটনায় আমি একদম নি:স্ব হয়ে গেলাম। আমার আর কোনকিছু থাকল না। চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, ভোররাতে একজনের বাড়ি থেকে ৫ টি গরু চুরি হয়েছে, আমি বিষয়টি শুনেছি। এ ঘটনা খুবই দু:খজনক। পিকআপে করে মাঝেমধ্যেই এমন চুরির ঘটনা ঘটছে। প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন,“ আজকে(শনিবার) ভোররাতে রাতে ভাঁড়ারার কোলাদী গ্রামের ওই কৃষকের গোয়ালঘর থেকে ৫ টি গরু চুরি হয়েছে। দুপুরের দিকে এসে থানায় লিখিত অভিযোগ দিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চোর চক্রকে খুঁজে বের করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি”।
T.A.S / T.A.S
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ