যমুনার ভাঙনের কবলে মসজিদ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি বর্ষণে কয়েক সপ্তাহ ধরেই যমুনা নদীতে আশঙ্কাজনক হারে পানি বৃদ্ধির কারণে তীব্র ভাঙন শুরু হয়েছে। নদীতীরবর্তী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বসতভিটা গিলে খাচ্ছে যমুনা। নদীভাঙনের এই ভয়াবহতায় রক্ষা পায়নি বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা। এরই ধারাবাহিকতায় মসজিদ বিলীনের পথে। বলছি টাঙ্গাইলের ভূঞাপুরের একটি মসজিদের কথা। সমসজিদটি যমুনার ভয়াবহ থাবার কবলে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ডও মসজিদটি রক্ষায় কোনো ধরনের কার্যকর ভূমিকা রাখেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
মসজিদটি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া এলাকায় অবস্থিত। গত কয়েক দিন ধরেই যমুনার ভাঙনের মুখে পড়ে মসজিদটি। প্রথম ধাপে নামাজের এ মসজিদ রক্ষায় জনপ্রতিনিধি, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এগিয়ে না এলেও স্থানীয় কিছু তরুণ-যুবক ও এলাকার বয়োজ্যেষ্ঠ লোকজন ছাড়াও নানা বয়সী লোকজন প্লাস্টিকের বস্তায় মাটি ভরে মসজিদটিকে রক্ষায় নদীতে ফেলছেন।
সরেজমিন দেখা গেছে, মসজিদের মিনারের অংশে ইতোমধ্যেই মাটি ধসে পিলার বেরিয়ে পড়েছে। পানির ঢেউয়ে ঢেউয়ে মাটি সরে যাচ্ছে সেখান থেকে। ফলে যে কোনো সময় মসজিদটি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, গত রোববার (২৯ আগস্ট) সকালে পানির তীব্র স্রোতে ভালকুটিয়া-চিতুলিয়াপাড়া রাস্তাটি ভেঙে যায়। এর ফলে আশপাশের গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মানুষের যাতায়াতে দুর্ভোগ বেড়ে যায়। বিকল্প কোনো রাস্তা না থাকায় প্রায় ৩ কিলোমিটার ঘুরে এসব এলাকার মানুষ যাতায়াত করছেন। এছাড়া ভাঙনের ফলে কষ্টাপাড়া, খানুরবাড়ি, ভালকুটিয়া, স্থলকাশি, চিতুলিয়াপাড়া এলাকায় বন্যার পানি প্রবেশ করায় তাদেরও অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভালকুটিয়া গ্রামের লিটন মিয়া বলেন, যমুনা নদীতীরবর্তী হওয়ায় প্রতি বছর আমাদের বসতভিটা নদীগর্ভে চলে যাচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী বেড়িবাঁধ চাই।
ভালকুটিয়া গ্রামের জাহাঙ্গীর মণ্ডল (সাবেক চেয়ারম্যান) বলেন, আগ্রাসী যমুনার ভাঙনে নিঃস্ব শত শত পরিবার। বিলীন হয়ে গেছে অনেক বাড়িঘর, মসজিদ। বারবার অবহিত করলেও পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের কর্যকর পদক্ষেপ নেয়নি। ব্যক্তি উদ্যোগে এর আগে ভাঙন রোধে জিওব্যাগ ফেলা হয়েছে। এখন মসজিদটি রক্ষায় প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন।
গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু বলেন, মসজিদটি রক্ষায় স্থানীয় এমপির নির্দেশে জিওব্যাগ দেয়ায় কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, উপজেলার ভালকুটিয়া এলাকায় মসজিদটি ভাঙনের মুখে পড়ার বিষয়টি জেলা পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে, যাতে তারা দ্রুত মসজিদটি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়।
এদিকে, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনিরের নিজস্ব অর্থায়নে গতকাল সোমবার (৩০ আগস্ট) দিনভর ভালকুটিয়ার ওই মসজিদটি রক্ষায় জিওব্যাগ ফেলা শুরু হয়েছে। ফলে ওই এলাকার লোকজনের মাঝে স্বস্তি ফিরে আসছে। মসজিদটি রক্ষায় দ্রুত কার্যকর ভূমিকা নেয়ায় এমপিকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / জামান
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল