পিরোজপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল সমাবেশ
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জেলা শ্রমিক দলের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এ শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: সালাম বাতেন। পিরোজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু , জেলা বিএনপির সদস্য আবুল কালাম আকন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক (ঢাকা মহানগর দক্ষিণ) মোহাম্মদ আওয়াল আকন প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার। সভা পরিচালনা করেন
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপাস্থপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের শ্রমিক শ্রেনীর মানুষকে সম্পৃক্ত করতে হবে।বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা হতে হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ অংশ গ্রহন করে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ