ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

২৯ বছরেও আওয়ামী সন্ত্রাসীদের দখল করে নেয়া ভিটা উদ্ধার হইয়নি


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১০-১১-২০২৪ দুপুর ১২:৪৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রভাবশালী ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগ সভাপতি মেহেদী হাসান মেরীন গংদের জবর দখল করে নেয়া মিরুখালী ইউনিয়ন বাজারে ০২ শতাংশ জমি সহ ভিটির দালিলিক প্রমান ও প্রশাসনিক আবেদনের প্রতিবেদন থাকা সত্বেও উদ্ধার করতে পারেনি ভুমি মালিক গোলাম কবির গংরা। প্রায় ২৯ বছর প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও শেষ রক্ষা হয়নি।বেদখল করে নেয়া সম্পওি পাওয়া তো দুরের কথা উপরন্তু সেখানে আইনের তোয়াক্কা না করে মেরিন গংরা পাঁচ তালা ভবনের ভিওি করে বিল্ডিং নির্মাণ করছেন।

অভিযোগ সূএে জানা গেছে,১৯৭৭ সালে নাফিত খালী মৌজার এস এ ১০৪ নং খতিয়ানের ১১৯০ দাগে ০২ শতাংশ সম্পওি ৬৭২৬ নং দলিল মূলে গোলাম কবির গংরা মালিক হন।১৯৯৫ সালে সম্পত্তিতে অবস্থিত ১১৯০ দাগের পুরাতন ভিটি সংস্কারের উদ্যোগ নেয়।তৎকালীন মিরুখালী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা গোলাম কবির গংদেরকে নোটিশ দিয়ে কাজ বন্ধ রাখেন।তখন ব্যবসায়িক উদ্দেশ্য গোলাম কবির ঢাকায় অবস্থান করার সুযোগে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কে ম্যানেজ করে মেহেদী হাসান মেরীর গংরা ১১৯০ দাগের ০২ শতাংশ ও হালটের ১১৯২ নং দাগের প্রায় ৫০০ বর্গফুট জবর দখল করে স-মিল ও ৩ টি ভিটি (দোকান ঘর)নির্মাণ করে।তখন মিরুখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কোন বাধা প্রদান করেনি।তাছাড়া জবর দখল কারী হারুন ও মেহেদী হাসান মেরীন গংদের আরো ৭/৮ টি ডিসিআর রয়েছে। তন্মধ্যে ৪টি ডিসিআর।

বাকীগুলো অবৈধ স্থাপনা।বিগত ৫/১১/২০১৩ইং তারিখ বাদী হয়ে ভুমি মালিক গোলাম কবির ১১৯০ দাগের সম্পত্তি নিয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে তিনি ইউএনও কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।ওই নির্দেশের প্রেক্ষিতে উপজেলা ভুমি অফিসের কানুনগো ও সার্ভেয়ার সরেজমিনে গিয়ে সম্পত্তি মেপে বিগত ৩০/৪/২০১৪ইং তারিখ ইউএনও এর কাছে প্রতিবেদন দাখিল করে। উক্ত প্রতিবেদনে মেহেদী হাসান মেরীন,হারুন ও হযরত আলী আবেদনকারী গোলাম কবির এর ১১৯০নং দাগে ০২ শতাংশ সম্পওি জবর দখলে রেখেছেন মর্মে উল্লেখ করা হয়।এদিকে মেহেদী হাসান মেরীন গংরা জনগুরুত্বপূর্ণ একাধিক রেকর্ডীয় হালটের সম্পত্তি দখলের বিরুদ্ধে বিগত ২৪/১১/২০১৪ ইং তারিখ গোলাম কবির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে জনস্বার্থে পৃথক একটি আবেদন করলে মঠবাড়িয়া সহকারী কমিশনার(ভূমি)কে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয়। অতঃপর সহকারী কমিশনার (ভূমি)অন্যএ বদলী হয়ে গেলে উচ্ছেদ অভিযান থেমে যায়।ভুমি মালিক নিরুপায় হয়ে পুনরায় বিগত ১০/০৩/১৯ ইং তারিখ ভুমি মন্ত্রনালয়ের সচিব বরাবর জবর দখল হওয়া সম্পত্তি উদ্ধারের জন্য আবেদন করে। ভুমি সচিব আবেদন পএটি পিরোজপুর জেলা প্রশাসক কে আবেদনকারীর মিরুখালী হাটে দালিলিক স্বত্ব সম্পত্তি দখলদারদের কে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেরন করেন।জেলা প্রশাসক ওই আবেদনের প্রেক্ষিতে মঠবাড়িয়ার ইউএনও কে দরখাস্তের মর্ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে তিনি বিগত ০৪/১১/২০২০ ইং তারিখ  জেলা প্রশাসকের কাছে উচ্ছেদ সংক্রান্ত কেস নথি প্রেরণ করেন।

দীর্ঘ সময় অতিবাহিত হলেও অজ্ঞাত অবৈধ প্রভাব বিস্তারকারীদের   কারণে মেহেদী হাসান মেরীন গংদের উচ্ছেদ না করায় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকার পরিবর্তন হওয়ায় ন্যায় বিচার পাবার আশায় ভুমি মালিক গোলাম কবির বিগত ২৭/০৬/২০২৪ ও ০১/০৮/২০২৪ইং তারিখ মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম এর বরাবর প্রভাবশালী ইউপি সদস্য আঃলীগ নেতা মেহেদী হাসান মেরীন গংদের বিরুদ্ধে নতুন করে  আবেদন করে।তিনি সহকারি কমিশনার (ভূমি) এর বিষয়টি তদন্তের দায়িত্ব দেন।

তৎপরিপ্রেক্ষিতে ভুমি অফিসের কানুনগো ও সার্ভেয়ার সরেজমিনে গিয়ে উভয়পক্ষের উপস্থিতিতে তদন্ত করে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মেহেদী হাসান মেরীন  বলেন যে,১১৯০ নং তাদের কোন স্বত্ব নেই। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাৎক্ষণিক মেহেদী হাসান মেরীন সহ গণ্যমান্য ব্যক্তিদের কোন স্বত্ব নেই মর্মে স্বাক্ষর নেন।ইউএনও থেকে সচিব পর্যায়ে প্রশাসনিক এতগুলো প্রতিবেদন থাকা সত্বেও নির্দেশ অমান্য করে জবর দখল করে নেয়া সম্পত্তিতে বে- আইনীভাবে বিল্ডিং এর নির্মান কাজ করছেন।এখন প্রশ্ন হচ্ছে মেহেদী হাসান মেরীনদের খুঁটির জোর কোথায়? আর প্রশাসনিক কাজের জবাব দিহিতা আদৌ আছে কি? জবর দখল করে নেয়া  আওয়ামী যুবলীগের মিরুখালী ৯নং সভাপতি ও ইউপি সদস্য মেহেদী হাসান মেরীন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান ১১৯০ দাগে আমাদের কোন জমি নেই। গোলাম কবির গংদের জমি খালে ভেংগে গেছে এ বিষয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে  নির্মান কাজটি বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে উভয়পক্ষের শুনানি অন্তে  বিরোধ নিষ্পত্তি করা হবে। 

 

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ