ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ফেনীর বদলিকৃত জেলা প্রশাসককে ওএসডি করার দাবি


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১০-১১-২০২৪ দুপুর ২:২৬

ফেনী জেলা প্রশাসককে ওএসডি করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। শাহীনা আক্তারকে মহিপালে ছাত্র-জনতার ওপর গণহত্যার প্রধান সহযোগী, ২৪ এর বন্যার নীরব দর্শক ও দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে বিচারের আওতায় আনার দাবি জানায়।  

গতকাল জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারকে ছাত্র-জনতার দাবির মুখে বদলি করা হয়েছে।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।ফেনী জেলা প্রশাসক হিসেবে অর্থ বিভাগের উপসচিব সাইফুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে মর্মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিপ্লবী ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় ও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। এ সময় নাঈম ফরায়েজির পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী আবু জাফর, সৌরভ হোসেন শাকিল, নাইমুল ইসলাম, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রফিকুল ইসলাম রাতুল, আইসিএসটির শিক্ষার্থী ছালেহ উদ্দিন শাওন, ফেরকান উদ্দিন সিয়াম প্রমুখ।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়