ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হত্যাচেষ্টা মামলায় ঢাবি ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক গ্রেফতার


আশরাফুল ইসলাম, যবিপ্রবি photo আশরাফুল ইসলাম, যবিপ্রবি
প্রকাশিত: ১০-১১-২০২৪ বিকাল ৫:২৬

হত্যাচেষ্টার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন প্রশাসন-১ এ কর্মরত ।

রবিবার (১০ নভেম্বর) দুপুর ২ ঘটিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি প্রতিনিধি দল যবিপ্রবির প্রধান ফটকের সামনে থেকে তাঁকে আটক করে । 'একতা এম্বুলেন্স' নামের একটি মাইক্রোবাসে করে তাঁকে নিয়ে যেতে দেখা যায়।

জানা যায়, ২০১৭ সালের ১৬ আগস্ট রাত ১১ টায় ঢাবি ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে তৎকালীন মুহসীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরকর্মী সন্দেহে ৫ ঢাবি শিক্ষার্থীকে রাতভর শারীরিক নির্যাতন চালাই। ভুক্তভোগী শিক্ষার্থীরা অস্বীকার জানালে শরীরের বিভিন্ন জায়গায় জখম ও জিহ্বায় ছুরি চালাই তাঁরা। একপর্যায়ে ঐ পাঁচ শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এবিষয়ে গত ২ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানায় ভুক্তভোগী ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসরুর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাপ্পি মিয়া, মনোবিজ্ঞান বিভাগের ইবরাহীম হোসেন, মেহেদী হাসান এবং আবদুল গাফফারের পক্ষে মাসরুর বাদী হয়ে ১৩ জন ছাত্রলীগ নেতার নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মামলার তিন নং আসামি সাইফুর রহমানকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চিঠি শাহবাগ থানা পুলিশ। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অভিযুক্ত সাইফুর রহমানকে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আমজাদ হোসেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আমজাদ হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের শিক্ষার্থীকে মারধরের অপরাধে শাহবাগ থানায় একটি মামলা হয়। মামলার আসামী ঢাবি ছাত্রলীগের তৎকালীন আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান যবিপ্রবির সেকশন অফিসার সাইফুর রহমান। তাঁকে আটকের জন্য শাহবাগ থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তা চাইলে, বিশ্ববিদ্যালয়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও সাইফুর রহমানের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে প্রধান ফটকের সামনে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করি।

এবিষয়ে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ঢাকা থেকে ডিএমপির একটি টিম এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। আসামি আটকের পর তাঁরা সম্ভবত ঢাকার উদ্দেশ্যে চলে গেছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?