ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ডুয়েটে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১০-১১-২০২৪ বিকাল ৬:৬

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) তিনদিন ব্যাপী ‘রিসেন্ট ইনোভেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (আইআইসিএএসডি-২০২৪) বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এ কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব, কী নোট স্পিকার জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইউওয়া তাকাহাসি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন তিনদিন ব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স সুষ্ঠুভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট অনুষদ, বিভাগসহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে কী নোট স্পিকার হিসেবে কনফারেন্সের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন অধ্যাপক ড. ইউওয়া তাকাহাসি।

অনুষ্ঠানে কো-চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, অধ্যাপক ড. মো. আব্দুস সালাম ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বায়েজিদ ইসমাইল চৌধুরী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ দেশ-বিদেশের শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, তিনদিন ব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ৭টি কী-নোট স্পিচ, ১১২টিরও বেশি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বেস্ট রিসার্স পেপার উপস্থাপনকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তাসনিম নিশাত ঐশী ও আর্কিটেকচার বিভাগের প্রভাষক সুনিলা বিনতে আহসান। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত