ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

অবশেষে শাহানারা খাতুনকে বাধ্যতামূলক অবসর


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ১২:৯

গত ৬ নভেম্বর জাতীয় দৈনিক সকালের সময়ের  অনলাইনে 'সরকারের গুরুত্বপূর্ণ দফতরে এখনো বসে আছে আওয়ামী লীগের দোসরেরা' শিরোনামে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ছাত্র-জনতা হত্যাকারীদের সরকারের বিভিন্ন স্তরে বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব নয় বলে মনে করছে রাজনীতি বিশ্লেষকরা,এমন মন্তব্যে সরকারের ঊর্ধ্বতন মহলের টনক নড়ে। তারই ধারাবাহিকতায় গতকাল  উন্নয়ন ও সমবার বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসরে পাঠিয়ে গতকাল রোববার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠাতে পারে। তবে তার আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। শাহানারা খাতুন সচিব পদে পদোন্নতি পাওয়ার আগে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সচিব পদে পদোন্নতি পান তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবার উপদেষ্টা হিসেবে হাসান আরিফ দায়িত্বে থাকা পর্যন্ত সমবায় বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন শাহানারা। আজ রোববার উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আফিসের দপ্তর পুনর্বণ্টনের কিছু সময় আগে সমবায় সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ ইউসুফকে দুই বছরের চুক্তিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালকে ওএসডি করা হয়। এ ছাড়া অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

T.A.S / T.A.S

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা