সংবাদ প্রকাশের জেরে হুমকি: শিবচরে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ
মাদারীপুরের শিবচর উপজেলায় অবৈধ ভাবে আড়িয়াল খাঁ নদের বালু বিক্রি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
সোমবার(১১ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার সড়ক ৭১ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।
জানা গেছে, শিবচর উপজেলার নিলখী এলাকার মোকলেস হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে পানি উন্নয়নবোর্ডের নদী খননে উত্তোলনকৃত বালু বিক্রির অভিযোগ উঠে। এ নিয়ে সম্প্রতি একটি পত্রিকায় সংবাদও প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ওই পত্রিকার শিবচর প্রতিনিধি মীর ইমরানকে 'হত্যার হুমকি দেন ওই ব্যক্তি। এর প্রতিবাদে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন গনমাধ্যম কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন,' বালু মহাল থেকে সরকারি বালু বিক্রির করেন স্থানীয় মোকলেস হাওলাদার নামের ওই ব্যক্তি। এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। সাংবাদিককে হত্যার হুমকি পর্যন্ত দেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
এসময় মোকলেস হাওলাদারকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান গনমাধ্যমকর্মীরা। এ বিষয়ে শিবচর থানায় একটি জিডিও করা হয়েছে।
মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ