খুলনায় পাওনা পরিশোধের দাবিতে জুট মিল শ্রমিকদের অনশন
ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্সসহ একের পর এক বন্দকৃত বেসরকারি জুট মিল চালু, শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা খুলনা বিভাগীয় শ্রম কার্যালয়ের সামনে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের (রেজিঃ ১০) উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হয়েছে।
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, আ. ওহাব, তোফাজ্জেল হোসেন, ওদুদ শরীফ, মো. আবজাল হোসেন, মন্টু চৌধুরী, ইমরান শেখ, সোনালী জুট মিল শ্রমিক নেতা মো. নুরে আলম, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মো. বাবুল খান, ওবায়দুর রহমান, লুৎফর রহমান, বাবলু, বিল্লাল মোড়ল, আবুল কালাম, আবুল কাশেম, মোকছেদ শেখ, চান মিয়া, আফিল জুট মিলের শ্রমিক নেতা কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, মো. এলাহী, মাহাতাব, লুফর হোসেন, বক্তিয়ার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সরকারি জুট মিলের শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হলেও বেসরকারি জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং শ্রম আইন অমান্যকারী মিল মালিকদের অতিদ্রুত আইনের আওতায় আনতে হবে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ সেপ্টেম্বর ফুলবাড়ীগেটে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল ও ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে খুলনা-যশোর মহসড়কের শিরোমনিতে অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড