ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৭ লাখ টাকার সিগারেট জব্দ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ৩:৪৮

দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে ৭ লাখ ৫৬ হাজার টাকা দামের বিদেশি সিগারেট জব্দ করেছেন গোয়েন্দারা। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের গোয়েন্দা টিম এসব সিগারেট জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

জানা গেছে, দুবাই থেকে বিমানের বিজি-১৪৮ ফ্লাইট সকাল সোয়া ৭টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশিকালে ওই ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের লোহাগাড়ার আনিসুল ইসলামের ব্যাগেজ থেকে ২৫২ কার্টন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেটের দাম ৭ লাখ ৫৬ হাজার টাকা। সিগারেটগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন