ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাউবির নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১১-১১-২০২৪ বিকাল ৬:৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপ-উপাচার্য হিসেবে যোগদান করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস। বাউবির ঢাকাস্থ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নিকট রবিবার ড. সাঈদ ফেরদৌস তাঁর যোগদানপত্র পেশ করেন। এসময় উপাচার্য নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌসের যোগদানপত্র গ্রহণ করেন এবং তাঁকে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম।

অধ্যাপক সাঈদ ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৫ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। তিনি আমস্টারডাম ইউনিভার্সিটি, নেদারল্যান্ডস থেকে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তিতে পিএইচডি করেন ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য থেকে। অধ্যাপক সাঈদ ফেরদৌস ২০২৩-২৪ সালে ক্যালিফোর্নিয়ার বার্কলে ইউনিভার্সিটির ইন্সটিটিউট ফর সাউথ এশিয়া স্টাডিজ এ ভিজিটিং ফেলো হিসেবে যুক্ত ছিলেন।

তাঁর পিএইচডি গবেষণাটি ১৯৪৭ সালের দেশভাগের পূর্ববঙ্গ, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশে এর দীর্ঘস্থায়ী পরিণতির উপর দৃষ্টি নিবদ্ধ করে। কাজটি বই হিসবে প্রকাশিত হয়েছে টেইলর অ্যান্ড ফ্রান্সিস থেকে ২০২২ সালে। খ্যাতনামা দেশী-বিদেশী প্রকাশনা সংস্থা থেকে তার বেশ কিছু রচনা বুক চ্যাপ্টার এবং প্রবন্ধ হিসেবে ছাপা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক সাঈদ ফেরদৌসকে বাউবিতে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

T.A.S / T.A.S

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত