পাথরঘাটায় জমি নিয়ে বিরোধ- হামলা দ্রুত বিচার আদালতে মামলা
বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার পাথরঘাটা উপজেলার মঠের খাল এলাকায় জমি নিয়ে বিরোধের জের হিসাবে প্রতিপক্ষরা শাহনাজ পারভীনের বসত ঘরে হামলা চালিয়েছে।মালামাল লুট করে নিয়ে ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় বরগুনা ব দ্রুত বিচার আদালতে নামখোলা ৪২ জন সহ আরো অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
ক্ষতিগ্রস্ত শাহানাজ পারভীনের ভাই বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার ৩নং চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের মৃত: আঃ হামিদ এর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলাটি করেন। যার সি,আর মোংনং ১১০/২৪ (পাথরঘাটা) ।
মামলার আসামীরা হলেন, মোঃ মজিবর খলিফা, মোঃ ইউনুছ খলিফা, মোঃ বেল্লাল খলিফা, মোঃ ইদ্রিস খলিফা, মোঃ হানিফা, মোঃ আলআমিন, মোঃ বাবুল আকন, কালাম আকন, হাফিজুর রহমান নিরু, মিজানুর রহমান, সিদ্দিক, মাহাবুব খলিফা, কালো খলিফা, রাসেল খলিফা, মোজাম্মেল খলিফা, সোহাগ মাতবর, এমাদুল হক, জাফর হাং, জামাল, ইসা, রহিম, ফয়সাল, নাজমুল, এনামুল শহিদ জোমাদ্দার, মোশারেফ, সফিকুল, কালাম খলিফা, সালাম খলিয়া, মাহিনুর, তহমিনা, হাসিব, আউয়াল, দুলাল, সাদিকুর, সাফিয়া, রাবিয়া, হিরু, ছোমেদ ও হিরু।
জাহাঙ্গীর আলম মামলায় উল্লেখ করেন, আসামিরা তার নিজ ও পাশাপাশি ইউনিয়নের বাসিন্দা। আসামীদের সাথে বাদীর পিতার আমল থেকেই জমি জমা নিয়ে বিরোধ চলছিল। বাদীর ভোগ দখলী জমি তিনি ক্রয় ও পৈত্রিক সূত্রে মালিক। অনেক আগে থেকেই আসামীরা বাদীর বসত বাড়ি সহ জমি জমা দখলের চেষ্টা চালায়। উক্ত জমিতে দেওয়ানী ২৩৬/২২ (বন্টন) মামলাও চলমান। গত ৬ আগস্ট মঙ্গলবার বিকালে সকল আসামীসহ আরও ২৫/৩০ জন লোক একত্রিত হইয়া, ত্রাস সৃষ্টি করিয়া বাদীর বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া ঘরের বৈদ্যুতিক মিটারটি নিয়া যায় এবং ঘরের তালা ভেঙ্গে আসবাবপত্র দুটি খাট, ডাইনিং টেবিল, চেয়ার, আলমারি, সকেজ, একটি এলজি ফ্রিজ, একটি টিভি, সাড়ে পাঁচ ভড়ি স্বার্নাঙ্কার সর্ব মোট ষোল লাখ ছিষট্টি হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং সম্পূর্ন ঘরটিতে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলে। আসামীরা ধ্বংস স্তুপের সকল আলামত বিনষ্ট করে ফেলে। আদালত মামলাটি আমলে নিয়ে অফিসার ইনচার্জ, বরগুনা গোয়েন্দা শাখাকে তদন্ত করার আদেশ দেন। বরগুনা গোয়েন্দা শাখার এসআই সুশীল কুমার দাস অত্র মামলা তদন্ত করেন। তদন্তকালে বাদীর নালিশি মামলার অভিযোগের সত্যতা পাওয়া পেয়ে তিনি অভিযোগপত্র দাখিল করেন। হে মামলার কতিপয় আসামী কে আদালত জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে বাদীর অনাপ্তির কারণে আপোষ মীমাংসার শর্তে আসামিরা জামিন লাভ করে, কিন্তু আসামিরা জামিনে বের হয়ে মামলার বাঁদিকে নানা প্রকার হুমকি-ধমকি ভয় ভীতি প্রদান করে এবং তাকে একটি মিথ্যে মামলায় আসামি করে। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের মতামত নেয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও তাদের নাগাল পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ