প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুবারা শক্তিতে পরিণত হচ্ছে : মেয়র টিটু
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, যুবাদের শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে দেশব্যাপী বর্তমান সরকার নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলাফল হিসেবে আজ দেশে যুবাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং যুবারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে তারা শক্তিতে পরিণত হচ্ছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহ যুব প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে কেন্দ্রের প্রশিক্ষণ হলে ৩ মাস মেয়াদি গবাদিপশু, হাঁস-মুরগি চাষ, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে তা জীবনে কাজে লাগাতে হবে এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রযুক্তি খাতে বর্তমান সরকারের উন্নয়নে দেশের যুবক ও নারীরা ই-কমার্স প্লাটফর্মে নানা উদ্যোগ নিয়ে সফল হয়েছেন। প্রচেষ্টার মাধ্যমে নিজের ও দেশের উন্নয়ন করতে হবে।
যুব উন্নয়ন কেন্দ্রের কো-অর্ডিনেটর মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রোকন উদ্দিন ভূঞা, ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম শফিক, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ারুল হক রিপন।
অনুষ্ঠানে যুব উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ময়মনসিংহের বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণার্থীবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার