শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক
সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ আছলাম আলীর নেতৃত্বে একদল চৌকাস টিম সোমবার রাত ১২টায় পৌর শহরের সিরাজ প্লাজার আবাসিক হোটেলে অবস্থান করে চক্রের সদস্যরা, পুনরায় ছিনতাইয়ের পরিকল্পনা করাকালীন সময় উত্তরবঙ্গের অটোবাইক ছিনতাই চক্রের মাস্টার মাইন্ড মো. আশরাফুল মিয়া ও তার সহযোগী মো. শামীম, মো. শাহআলম মো. আবু সাঈদ, মো. জুলমত আলী, মো. জিয়াউর রহমানকে আটক করে পুলিশ।
গত পহেলা নভেম্বর সন্ধ্যা ৭টার সময় ধৃত আসামিদের ২ থেকে ৩ জন যাত্রীবেসে অটোবাইক গাড়ীটি রির্জাভ করে, শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে ডেমরা হতে বাঘাবাড়ী চড়াচিথুলিয়া জামে মসজিদ এর নিকট পৌঁছে নির্জন স্থানে গাড়ি দাঁড় করে গাড়ি চালককে জুসের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত করে পান করালে বোরাক গাড়ী চালক অজ্ঞান হয়ে পড়ে। আসামিরা চালককে অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে জঙ্গলে ফেলে রেখে কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ তার ব্যবহৃত অটোবাইক (বোরাক) গাড়িটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় জনগণ রাস্তার ধারে জঙ্গলে পড়ে থাকা অজ্ঞান অবস্থায় অটোচালককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। উক্ত ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সুপারের নিশেক্রমে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল এর সার্বিক সহযোগীতায় অফিসার ইনচার্জ আছলাম আলীর নেতৃত্বে টিম শাহজাদপুর ঘটনার পর হতে অটোবাইক ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতার করতে গোপনে ইন্টিলিজেন্স সংগ্রহ ও অভিযান অব্যাহত রাখে। প্রেস বিফ্রিংয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী ঘটনার সততা নিশ্চিত করে বলেন- দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটোবাইক চুরি করে তার যন্ত্রাংশ আলাদা করে কৌশলে বিক্রি করে আসছিল এ চক্রটি। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে সংঘবদ্ধ চক্রের ৬ জনকে আটক করি ও লুন্ঠিত ২ টি অটোবাইক উদ্ধার করা হয়েছে।
T.A.S / T.A.S
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড
বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান
নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।
সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!
শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের
উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ