ভূঞাপুরে ৩৫ দিন ধরে এতিমখানার ছাত্র নিখোঁজ
গত ১০ অক্টোবর বাড়িতে যাওয়ার কথা বলে ছুটি নিয়ে রাহাত আহম্মেদ সিয়াম (১৩) মাদ্রাসা থেকে বের হয়। ছুটি শেষে মাদ্রাসায় ফিরে না আসায় শিক্ষকরা তার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন সে বাড়িতে যায়নি। এরপর থেকে তার আর সন্ধান মেলেনি। ৩৫ দিন ধরে নিখোঁজ শিশুটি। এদিকে তার সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন এতিমখানার শিক্ষক ও পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় শাহজাহান দারুস সূন্নাহ এতিমখানায়। একইসঙ্গে সিয়াম ভূঞাপুর ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। এ ঘটনায় এতিমখানার শিক্ষক মো. জাহিদুল ইসলাম ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এতিমখানার সুপার মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন, সিয়াম নিঁখোজের এক মাস পার হলেও এখন পর্যন্তও সে ফিরে আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। সম্প্রতি আমি নিজে বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করি। আমরা তার সন্ধান চাই। এজন্য সকলের সহযোগিতা চাচ্ছি এবং সিয়ামের সন্ধান পেলে ০১৭২৪-৫৭২৪২৫ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।
এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, সিয়াম নামে ছেলেটি নিখোঁজ হয়েছে সে এর আগেও দুইবার নিখোঁজ হয়েছিল। পরে তাকে কক্সবাজার ও জামালপুর থেকে খুঁজে পায় মাদ্রাসা কর্তৃপক্ষ। সম্প্রতি ছেলেটি বাড়ি যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে ছুটি নেয়।পরে ছুটি শেষে মাদ্রাসায় ফিরে না আসায় নিখোঁজ হওয়ার ব্যাপারে মাদ্রাসা সুপার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তার সন্ধানের জন্য কার্যক্রম চালাচ্ছি।
T.A.S / T.A.S
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান