ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চবিতে প্লাস্টিকের বিনিময়ে বই উৎসব অনুষ্ঠিত


আশিক মিয়া, চবি photo আশিক মিয়া, চবি
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ১১:২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবাদী সংগঠন 'প্লাস্টিকের বিনিময়ে বই' এর আয়োজনে 'বই বিনিময় উৎসব' অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীরা নিজেদের পুরোনো বই দিয়ে নতুন বই বিনিময়ের মাধ্যমে বইয়ের প্রতি ভালোবাসা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এটি অনুষ্ঠিত হয়।

বই বিনিময় করতে আসা পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, এখানে এসে পরিবেশের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। বইয়ের বিনিময়ে বই পাওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতার এমন একটি উদ্যোগকে সমর্থন করতে পেরে ভালো লাগছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমি আক্তার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, একদম নতুন এই আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। পরিবেশ রক্ষার এমন সুন্দর উদ্যোগে আরও অনেকেই অংশ নেবে বলে আশা করছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আশিফ রায়হান জানান, বই বিনিময়ের মাধ্যমে আমরা একদিকে যেমন পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিচ্ছি, অন্যদিকে বইয়ের সাথে ভালোবাসার একটি বন্ধন তৈরি করছি। আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধি  করবে।

সভাপতি মোবারক হোসেন বলেন, আমরা যখন পরিবেশ রক্ষার কথা ভাবি, তখন প্লাস্টিকের অপব্যবহার রোধ করা ও পুনর্ব্যবহারের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এই 'বই বিনিময় উৎসব' পরিবেশ রক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি দৃঢ় করার একটি নতুন উদ্যোগ।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?