ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

শাহজাদপুরে লবণে চেতনানাশক মিশিয়ে পাঁচ বাড়িতে চুরির ঘটনায় আটক- ৪


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ৩:৩৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার লবণে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দূর্র্ধষ চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের মৃত হাছেন আলীর পুত্র মো. আল আমিন সরকার, পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার পুত্র মো. সাইদুল ইসলাম ওরফে মদন, মো. ময়নাল হোসেনের পুত্র সিএনজি চালক মো. হামিদুল ইসলাম এবং চিত্ত কর্মকারের ছেলে শ্রী পল্লব কর্মকার। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি, স্বর্ণের দোকানদার পল্লব কর্মকারের দোকান থেকে ৫ ভরি ২ আনা স্বর্ণ, ৩ ভরি ৮ আনা রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আছলাম আলী এ তথ্য জানিয়েছেন। থানার ওসি জানান- সংঘবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্না ঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিয়ে যেত। রাতে সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে সেই বাড়িতে ঢুকে লুট করে নিয়ে যেত। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর গভীর রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গাড়াদহ পাল পাড়ার হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দূর্র্ধষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শংকর পাল বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করে। ঐ মামলার সূত্র ধরে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, রূপা, চুরির কাজে ব্যবহৃত সিএনজি এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মান্দায় গভীর রাতে অভিযানের নামে হিন্দু পল্লীতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে বাসিন্দারা

মুরাদনগরের জিলানী প্রবাসে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি

আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা

মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম

মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

‎কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন

ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন

ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত