গাজীপুরে টনসিলের চিকিৎসায় রোগীর মৃত্যু, পালালেন কর্তৃপক্ষ
গাজীপুর টনসিল অপারেশন করতে গিয়ে আছিয়া খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নগরীর শিববাড়ি এলাকায় হলিল্যাব মেডিকেল সেন্টারে টনসিলের চিকিৎসা নিতে এসে নার্সদের ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। এই ঘটনার পর পর হাসপাতাল থেকে পালিয়েছে কর্তৃপক্ষ।
নিহত আছিয়া খাতুন (২৫) রাঙামাটি জেলার লংগদু থানার মো: আমির হামজা'র স্ত্রী। গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করতেন। এ ঘটনা শুনে নারীর স্বজনরা হাসপাতালে আসার খবর পেয়ে মেডিকেলের মালিক, নার্স ও স্টাফরা পালিয়ে যায়। খবর পেয়ে সদর মেট্রো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহতের স্বামী আমির হামজা জানান, তার স্ত্রী সম্প্রতি গলার টনসিলে সমস্যা হচ্ছিল। এ জন্য তাকে নাক, কান ও গলা বিভাগের বিশেষজ্ঞ মো: মোস্তফা কামাল হোসেনকে দেখাই। পরে তিনি বলেন, যদি আপনারা মনে করেন অপারেশন করবেন, তাহলে যেকোনো দিন করতে পারবেন। আমি বাসায় গিয়ে রাতে সিদ্ধান্ত নেই আজ অপারেশন করাবো। আমার ছোট সন্তান ও আমি স্ত্রীকে নিয়ে বেলা বারোটার দিকে হাসপাতালে আসি। দুপুর ২ টার পর কথা অপারেশন করার কথা। আসার সঙ্গে সঙ্গে ভর্তি করিয়ে হাসপাতাল থেকে বলা হলো ওষুধ গুলো নিয়ে আসেন।
ওষুধ আনার সঙ্গে সঙ্গে দুজন নার্স আমার সামনেই ইনজেকশন পুশ করলেন। ইনজেকশন দেওয়ার সাথে সাথে আমার স্ত্রীর মুখ দিয়ে সাদা ফেনা বের হতে শুরু করলো। এরপরেই হাত-পা দাপাতে দাপাতে ২ মিনিটের মধ্যে মারা গেলো। এটি দেখে ওই দুই নারসহ সবাই পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, আমার সঙ্গে আমার ছোট সন্তানও ছিল। আমার স্ত্রী গলার টনসিল ছাড়া অন্য কোন সমস্যা ছিল না। তাদের ভুল চিকিৎসায় আমার স্ত্রী মারা গেছে। এখন আমি ছোট দুই সন্তান নিয়ে কি করবো। বাকি জীবন কিভাবে চলবো। আমি এদের বিচার চাই।
এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালে গিয়েও তাঁদের কাউকেই পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ