ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সাংবাদিকদের ঐক্যবদ্ধ কাজ করলে সমাজ ও রাস্ট্র পরিবর্তন হবে - সাংবাদিকনেতা মোশারফ


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ৩:৪১

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে রাষ্ট্র সংস্কার ও সমাজে পরিবর্তন আসবে। সাংবাদিকেরা জাতির আয়না স্বরূপ, তারা জাতিকে যাহা দেখাবে তাহাই জাতি গ্রহণ করবে। দেশের মানুষকে শান্তিতে রাখা ও সঠিকপথ দেখানো একজন প্রফেশনাল সাংবাদিকের দায়িত্ব ও কতৃব্য।

বুধবার রাতে কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের নবগঠিত কমিটি (২০২৪-২০২৫) সেশনের পরিচিতি সভা  ও ফ্যামেলী ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জাতীয় সাংবাদিক নেতা মোঃ মোশারফ হোসাইন। 

তরুণ সাংবাদিকদের নিয়ে ২০১২ সালে গঠিত এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা কানাডিয়ান প্রবাসী সাংবাদিক মাজহারুল ইসলাম বিপুল দির্ঘ ৮ বছর পর দেশে আসায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেন সংগঠনটি। 

সংগঠনের সভাপতি জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি'র সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন উদ্দোক্তা বিশিষ্ট ব্যবসায়ী নগদহাট বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসরাফিল মোল্লা। 

সংগঠনের সাধারণ সম্পাদক নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টানের পরিকল্পনা ও দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুন্নার সহযোগিতায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বৈশাখ টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন,  মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, আরটিভির বাবু, দৈনিক আজকের জীবনের মোঃ নেকবর হোসেন, দৈনিক যায়যায় কালের মোঃ শাহ ইমরান, দৈনিক আজকের কুমিল্লার মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল, আজকের কুমিল্লার ডেস্ক এডিটর নাসরিন আক্তার হীরা, দৈনিক পূর্বাশার সাবিহা সুলতানা বর্ষা, প্রতিদিনের সংবাদের মারুফ কল্প, জবাবদিহি পত্রিকার মাঈন উদ্দিন, বাংলাদেশ কন্ঠের মোঃ ইয়াছিন প্রমূখ। 

T.A.S / T.A.S

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’