খুলনায় মৎস্যসম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে সেমিনার
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খুলনা জেলার মৎস্যসম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক খুলনা জেলা কমিটি এ সেমিনারের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, মৎস্য খাত জাতির জন্য নিরাপদ আমিষের চাহিদা পূরণ করছে। এক্ষেত্রে দক্ষ মানবসম্পদকে দীর্ঘমেয়াদে কাজে লাগাতে হবে। মাছ চাষের জন্য সরকারের সুনির্দিষ্ট নীতিমালা আছে। টেকসই প্রযুক্তি আবিষ্কারের জন্য অধিকতর গবেষণার প্রয়োজন রয়েছে।
সেমিনারে জানানো হয়, দেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান ৩ দশমিক ৫২ শতাংশ এবং রপ্তানি আয়ে এই খাতের অবদান ১ দশমিক ৩৯ শতাংশ। দুই কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের প্রাণিজ আমিষের চাহিদার ৬৩ দশমিক ২৫ শতাংশের জোগান দেয় এই খাত।
খুলনা জেলায় ২০২০-২১ অর্থবছরে ১ লাখ ১২ হাজার ৫৪৯ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে, যা জেলার চাহিদার তুলনায় ৩২ হাজার ৯৭০ মেট্রিক টন বেশি। ২০২০-২১ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে ৩৩ হাজার ৭২৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানির বিপরীতে ২ হাজার ৪১৫ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। করোনাকালে ক্ষতিগ্রস্ত খুলনা জেলার ৯ হাজার ৮৫৮ জন মৎস্যচাষিকে ১৪ কোটি ২০ লাখ ১৩ হাজার টাকার সরকারি অনুদান দেয়া হয়েছে।
সেমিনারে মৎস্য খাতের চ্যালেঞ্জ হিসেবে মাটি ও পানিদূষণ, প্রবহমান জলাশয়ে বাঁধ-পাটা-ক্ষতিকর জাল ব্যবহার, অতিমাত্রায় মৎস্য আহরণ, নদী ও প্লাবনভূমি কমে যাওয়া, সনাতন পদ্ধতির চাষসহ অন্যান্য বিষয় উঠে আসে।
খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নারায়ণ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রউফ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। সেমিনারে গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা, মৎস্যচাষিরা অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড