বাকেরগঞ্জে পরিমানে কম দেওয়ায় হাওলাদার ফিলিং স্টেশনের ৫০ হাজার টাকা অর্থদন্ড
বাকেরগঞ্জে পরিমাণে কম দেওয়ায় বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনকে মানদণ্ড আইন ২৯/৪৬ নং ধারা অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান।
১৪ ই নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টায় এ অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন জেলা বি এস টি আই পরিদর্শক আব্দুল্লাহ আল নাহিদ, উপজেলা সহকারী রেজিস্ট্রার এনামুল হক, সাংবাদিক জাহিদুল ইসলাম, হাওলাদার ফিলিং স্টেশনের তত্বাধিকারী ইব্রাহীম হাওলাদার, থানা পুলিশের সহায়তায় এ সময় আরও অভিযান করা হয়েছে ভরপাশা ইউনিয়নের মিশু ফিলিং স্টেশন ও রঙ্গশ্রী ইউনিয়নের এম খান ফিলিং স্টেশনে তবে উল্লেখিত মিশু ও এম খানের পরিমাপে তেমন কোনো গরমিল পরিলক্ষিত না হওয়ায় তাদের কোনো দন্ড প্রদান করা হয়নি।
এ বিষয় সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন উল্লেখিত হাওলাদার ফিলিং স্টেশনে অভিযান কালে বি এস টি আই পরিদর্শক দলের পরিমাপক যন্ত্রের সাহায্য ১০ লিটার করে ডিজেল, প্যাট্রল ও অকটেন পরিমাপ করা হয় তাতে প্রতিটি ক্ষেত্রে ১০ লিটারে প্রায় এক থেকে দেড় লিটার করে তেল কম পাওয়া যায়। তাই বিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাদের কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরাধী যেই হোক না কেনো তাকে ছাড় দেওয়া হবে না, এ অভিযান নিয়মিত পরিচালনা অবহ্যত রাখবেন বলেও তিনি জানান।
T.A.S / T.A.S
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন