ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচরে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক ২


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ৪:৮

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে ২ ডাকাত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৩ টার দিকে ৩নং দক্ষিণ আলগী দূর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ কালা চৌকিদার মোড় পাকা সড়কের এলাকায় থেকে ১টি ছুরি, ১টি প্লাস্টিকের বাটের হাতলসহ কাটার (তালা কাটার যন্ত্র), ১টি ছোট কেচি, ৩ গুচ্ছ চাবি, যাহাতে বিভিন্ন সাইজের একাধিক চাবি রহিয়াছে। এবং ১টি রেজিস্ট্রেশন বিহীন পুরাতন নীল রংয়ের পিক আপ গাড়িসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার বহরিয়া লক্ষীপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ফজল খাঁন প্রঃ ফজলুর রহমান খাঁন (৫০) ও ফরিদগঞ্জ উপজেলার পূর্ব আলোনিয়া এলাকার মোঃ শাহ আলম বেপারীর ছেলে মোঃ শাকিল হোসেন (২৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  রাত ৩টার দিকে হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামে ডাকাতি করার প্রস্তুতি নিয়ে কালা চৌকিদার মোড়ে সমবেত হলে স্থানীয় লোকজন ডাকাত সদস্যদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় ধাওয়া করে ডাকাত সদস্যের দুজনকে আটক করে এবং তাহাদের সঙ্গে থাকা অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত আসামীদের পিকআপ তল্লাশী করিয়া ডাকাতির কাজে ব্যবহৃত বর্ণিত সরঞ্জামাধি উদ্ধার করে। ওই সময় থানা পুলিশকে ফোন দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ডাকাত সদস্যকে আটক করে নিয়ে যায়। এসময় তাদের সাথে থাকা ১টি ছুরি, ১টি প্লাস্টিকের বাটের হাতলসহ কাটার (তালা কাটার যন্ত্র), ১টি ছোট কেচি, ৩ গুচ্ছ চাবি, যাহাতে বিভিন্ন সাইজের একাধিক চাবি রয়েছে। এবং ১টি রেজিস্ট্রেশন বিহীন পুরাতন নীল রংয়ের পিকআপ গাড়ি জব্দ করা হয়।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন সুমন বলেন, এ ঘটনায় ২ ডাকাতকে আটক করা হয়েছে। এবং দুই ডাকাত সদস্যের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের নামে ইতিপূর্বে শরিয়তপুর শখিপুর থানা, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাইমচর থানায় বেশ কয়েকটি চুরি এবং ডাকাতির মামলা রয়েছে।

T.A.S / T.A.S

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা