ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা দুই কারখানাকে দুই লক্ষ টাকা জরিমানা


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ৪:২১

মুন্সীগঞ্জের গজারিয়ায় চুনা, ঢালাই ও মার্বেল তৈরির অবৈধ তিনটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ চুনা কারখানার চুল্লি। একই সঙ্গে সংশ্লিষ্ট দুজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জামালদী, বালুয়াকান্দি ও বাউশিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর আক্তার।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ড প্রাপ্তরা হলেন, গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার টুকু মিয়ার ছেলে শিপনকে ১,৫০,০০০/- ( এক লক্ষ পঞ্চাশ হাজার )  এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শওকত আলম মুক্তারকে ৫০,০০০/-( পঞ্চাশ  হাজার) টাকা জরিমানা করা হয়।

গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনূর আক্তার বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে ঢালাই, চুনা, ও মার্বেল কারখানা চলছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। বাউশিয়া এলাকায় গড়ে ওঠা চুনা কারখানাকে পূর্বে অর্থদণ্ড প্রদান করে অবৈধ কারখানা বন্ধে মুচলেকা দেওয়া সত্ত্বেও কার্যক্রম অব্যাহত রাখায় কারখানার চুল্লি এক্সভেটরের সাহায্যে ভেঙে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দুজনকে অর্থ দণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাকি দুটি কারখানার স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সেনাবাহিনী গজারিয়া ক্যাম্প ও গজারিয়া থানা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য