রাণীশংকৈলে মাদক চুরি-ডাকাতি রোধে সকলকে তৎপর হওয়ার আহ্বান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সভাকক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আনান, থানার ওসির প্রতিনিধি স্বপন কুমার, ধর্মগড় ও কোচল সীমান্তের ২ বিজিবি প্রতিনিধি, বিএনপির সভাপতি আতাউর রহমান ও সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, আমীর মাওলানা রফিকুল ইসলাম ও সম্পাদক মাওলানা রজব আলী, ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কালাম, জীতেন্দ্রনাথ বর্মন,শরৎচন্দ্র রায়, মতিউর রহমান মতি, ধর্মগড়,কাশিপুর ও নন্দুয়ার ইউপির প্রতিনিধি, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও মোবারক আলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তাদের বক্তব্যে বিশেষত উপজেলায় ট্রান্সফর্মার চুরিসহ বিভিন্ন ধরনের চুরি-ডাকাতি, মাদক ব্যবসায় ও সেবন, জমিজমা নিয়ে বিরোধ ইত্যাদি বিষয় উঠে আসে। ইউপি চেয়ারম্যানরা তাদের বক্তব্যে এলাকায় মাদক সেবন ও গরু চুরি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পুলিশের টহল বৃদ্ধির কথা বলেন।
বিজিবি প্রতিনিধি সীমান্তে চোরাচালান রোধে তাদের তৎপরতার সাথে ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন। জামায়াতে ইসলামীর সম্পাদক তার বক্তব্যে মাদক ও দুর্নীতি রোধে পুলিশ ও প্রশাসনসহ সকলের সক্রিয় ভূমিকা রাখার কথা বলেন। এইসাথে তিনি চিহ্নিত মাদকসেবি ও চোরদের তালিকা করে প্রশাসনের কাছে জমা দেয়ার প্রস্তাব দেন। নায়েবে আমীর ও আমীর প্রায় একই বক্তব্য দেন।
বিএনপির সভাপতি ও সম্পাদক তাদের বক্তব্যে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকার কথা বলেন। তবে তারা মাদক ও চুরি রোধে সকলকে আরো তৎপর হওয়ার কথা বলেন।
ক্যাপ্টেন তার দীর্ঘ বক্তব্যে মাদক,চুরিডাকাতি দুর্নীতিসহ যে কোনো অপরাধের বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন মর্মে বলেন। ইউএনও তার বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার প্রশাসন সর্বদা তৎপর আছে মর্মে উল্লেখ করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি