ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে সাবেক দুই এমপি ভাই-বোনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৫-১১-২০২৪ বিকাল ৬:১০

কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, তার ছেলে সুমগ্ন করিম ও তার ভাই একই আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার অপর দুই আসামী হলেন, গাড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন ও শাহজাদপুর উপজেলা ওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. টিপু।

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক  গোলাম রব্বানির আদালতে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. শাহাদৎ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তিনি উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও শহীদ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়ীত্ব প্রাপ্ত)। বাদীর আইনজীবি এ্যাডভোকেট মো. হোসাইন সহিদ সোহরায়ারদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শাহজাদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট আদালতের ব্রেঞ্চ সহকারী আশরাফুল আলম জানান- আদালত মামলাটি সিরাজগঞ্জ সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে মামলার বাদী মো. শাহাদৎ হোসেন জানান- ২০২২ সালের ২৫ জুন শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে তিনি অন্যের জমি ভাড়া নিয়ে ১ কোটি ৮০ হাজার টাকার ৯০ লাখ সেফটি ড্রেজারের বালু কিনে বিক্রি করা অবস্থায় ২০২২ সালের ২৬ জুন নামিক আসামীরা বাঁধা প্রদান করে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে নামিক অসামীরা আমাকে ধরে নিয়ে মারপিট করে ও হত্যার হুমকি দিয়ে তারা সবকিছু নিজেদের কব্জায় নিয়ে নেয়। ফলে আমার ২ কোটি ২৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ফলে আমি আদালতে মামলা দায়ের করেছি।

এ বিষয়ে জানতে আসামী সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাবেক এমপি চয়ন ইসলাম ও মো. টিপুর মোবাইল ফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

T.A.S / T.A.S

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন