পাবনায় শহীদ দুই বিচারকের স্মরণ সভা অনুষ্ঠিত
জঙ্গি গোষ্ঠির হামলায় নিহত শহীদ বিচারক জগন্নাথ পাঁড়ে এবং শহীদ বিচারক এস সোহেল আহমেদ এর ১৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পাবনা বিচার বিভাগের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় পাবনা জেলা ও দায়রা জজ মোঃ এনায়েত কবির সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এফএম আহসানুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদ হাসান, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ তাজউল ইসলাম প্রমুখ।
সভায় জেলা ও দায়রা জজ বলেন, ভবিষ্যতে যেন আর কোন বিচারক নিরাপত্তাহীনতায় না থাকেন-সেজন্য সরকার কর্তৃক যা যা করণীয় তা দ্রুত নিশ্চিত করা প্রয়োজন। বিচারকগণ যেন নিরাপত্তার সাথে বিচারকাজ সম্পন্ন করতে পারেন-সেজন্য সকল অফিসারদের নিরাপত্তাসহ জেলায় জেলায় আবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলায় কর্মরত সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে এবং সোহেল আহমেদ বিচারক এস সোহেল আহমেদ উগ্র-ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠির হামলায় শাহাদত বরণ করেন। সভা শেষে শহীদদের আত্মার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
T.A.S / T.A.S
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ