মধুখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় মধুখালী উপজেলা মালটিপারপাস হলরুমে প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথির ফুল দিয়ে বরণ ও ক্রেষ্ট প্রদানের পর বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মাহবুবুল ইসলাম পিকুল, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা রাকিব হোসেন চৌধুরী ইরান, আবুল কাশেম আবুল, প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক অ্যাড. মানিক মজুমদার। প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সহ সভাপতি মতিয়ার রহমান মিঞা, যুগ্ম সাধারন সম্পাদক মফিজুর রহমান মুবিনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা যথাক্রমে মুহম্মদ হায়দার আলী মোল্যা , বাবলু কুমার রায়,শরিফুল ইসলাম, আব্দুল আলীম মানিক, মো.ইয়াসিন বিশ্বাস, মো.মিজানুর রহমান, মেহেদী হাসান মন্নু, এস.এম. মুক্তার হোসেন, মো. তারিকুল ইসলাম এনামুল, মো. নুর নবী মিয়া ।
প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে সংবাদপত্র সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। সংবাদকর্মীরা স্বাধীনভাবে তাঁদের লেখা প্রকাশ করছে। সমাজের বাস্তবচিত্র তুলে ধরে তা প্রকাশ করুণ। দূর্নীতি,যেকোন অপরাধ,অনিয়ম সঠিকভাবে তুলে ধরবেন।
অ্যাড. মানিক মজুমদার বলেন, সংবাদপত্র স্বাধীনভাবে মত প্রকাশ করবে। তা-না হলে বাস্তব সমাজের চিত্র তুলে আনা সম্ভব হবে না। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। মধুখালীতে দীর্ঘদীন সাংবাদিকদের সংগঠন মধুখালী প্রেসক্লাবকে একটি চক্রকে গিরে চলতো। সে অবস্থান থেকে রের হয়ে নতুন একটি কমিটি করা হয়েছে। আশা করি সাংবাদিকদের পেশাগত মান বজায় রেখে সংবাদকর্মীরা কাজ করবে। পরে প্রেসক্লাবের অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মি’র সঞ্চলনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পী উর্মি ও মুক্তি গান পরিবেশন করেন।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান