আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৩
প্রথম পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
২০২৩ সালের বিভিন্ন সূচকের মূল্যায়নের ভিত্তিতে সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য “আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৩” প্রথম পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
১৪ নভেম্বর ২০২৪ইং তারিখে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-কে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণকালে মঞ্চে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন, শাহ্জালাল ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব মোঃ আবুল বাশার এবং ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাণিজ্য সচিব মোঃ সেলিম উদ্দিন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই