ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ১১:৩৬

পাবনা শহরের খেয়াঘাট পাড়া এলাকায় দুর্বৃত্তদের উপর্যুপরি  ছুরিকাঘাতে তুষার(২৫) নামক এক যুবক নিহত হয়েছেন। রোব্বার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তুষার শহরের রাধানগর ময়দানপাড়া এলাকার  আব্দুল মান্নান এর ছেলে। তুষার শহরের দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ছিয়াম হত্যার প্রধান আসামি ছিল বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার দিকে শহরের খেয়াঘাট পাড়া রোডে তুষারকে একা পেয়ে ৩/৪ জন দুর্বৃত্ত ঘিরে ধরে এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, ‘২০২৩ সালের ২১ অক্টোবর শহরের শান্তিনগর মহল্লায় দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ছিয়াম খুন হন।ওই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন তুষার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিয়াম হত্যার সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে।’

পাবনা শহরের এমসি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী মোল্লা জানান, নিহত তুষার তার স্কুল  থেকে এবছর এসএসসি পাশ করে। এর আগের বছর সে পরীক্ষায় ফেল করেছিল। এ ঘটনায় সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।

T.A.S / T.A.S

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী