ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় ইউএনও এর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ২:৪৩

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ১৭ নভেম্বর রোববার সন্ধ্যায় মিরুখালী রোডস্থ মামুন প্লাজার প্রেসক্লাব কার্যালয় মজিবর রহমানের সভাপতিত্বে ও তাজ উদ্দিন টুকুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব আব্দুল কাইয়ূম পৌর নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, ভেজাল বিরোধী অভিযান, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মত বিনিময় সভায় বলেন, সাংবাদিক পেশা একটি সমাজের সকল অনিয়ম ও অব্যবস্থাপনা জাতির কাছে তুলে ধরার অনুপম মাধ্যম। মঠবাড়িয়া একটি বৃহত্তর উপজেলা আমার একার পক্ষে সকল তথ্য উপাত্ত রপ্ত করা সম্ভব নয়। যে কারণে আমি মনে করি প্রতিটি এলাকায় একজন গণমাধ্যম কর্মী বা সচেতন ব্যক্তি রয়েছেন। আপনাদের মাধ্যমে অবহেলিত রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল অনিয়ম- অব্যবস্থাপনা আমি অবগত হতে পারি। আজকে আপনাদের মাধ্যমে নতুন কিছু বিষয় আমি নোট করে নিলাম। এসব এলাকায় প্রয়োজনে আপনাদের নিয়ে খানা খন্দর ও পরিত্যাক্ত রাস্তাঘাট মেরামত ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার উদ্যোগ নিবো ইনশাল্লাহ্। ইতোমধ্যেই উপজেলার গুরুত্বপূর্ণ একাধিক রাস্তা মেরামত ও নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে প্রেরণ করা হয়েছে এবং অতি শীঘ্রই উক্ত কাজের সূচনা করা হবে। অবৈধ দখলদারদের কবল থেকে খালকে অবমুক্তের লক্ষ্যে পুনরায় আবার অভিযান জোরদার করা হবে। মাদক সমাজের একটি মহামারি হিসেবে রূপ নিয়েছে, এর কবল থেকে পরিত্রাণ পেতে হলে প্রতিটি পরিবারের অভিভাবকদের অধিকতর সচেতন হতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, সহ-সভাপতি রফিকুল ইসলাম টুকু, সাংবাদিক মতিউর রহমান, রুম্মান মল্লিক, ফেরদৌস, বেল্লাল হোসেন, নজরুল ইসলাম মামুন, খলিল মোল্লা, আলামিন হাওলাদার, আবু ছালেহ, সালমা বেগম প্রমূখ। 

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ