ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ক্যাডেট কলেজে ভর্তির আবেদন ফি সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশ-এ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ২:৪৪

প্রতিবছরের মতো এবারও দেশের ১২টি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদন ফি সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশ-এ। ভর্তিচ্ছু শিক্ষার্থী বা তাদের অভিভাবকরা ক্যাডেট কলেজে ভর্তির ওয়েবসাইটে আবেদন করে বিকাশ-এর মাধ্যমে এই ফি প্রদান করতে পারছেন ১৫ ডিসেম্বর পর্যন্ত, সঙ্গে পাচ্ছেন ৫০ টাকার ডিসকাউন্ট কুপন। পরবর্তী পাঁচ দিনের মধ্যে ন্যূনতম ৩০০ টাকার পণ্য বা সেবা কিনে বিকাশ পেমেন্ট করার সময় এই কুপনটি ব্যবহার করে ডিসকাউন্টটি পাওয়া যাবে।

আগামী ৪ জানুয়ারি ২০২৫ -এ অনুষ্ঠিত হবে ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা।ক্যাডেট কলেজসমূহে ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ পদ্ধতি এবং ফি সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://cadetcollege.army.mil.bd/ অথবা https://cadetcollegeadmission.army.mil.bd/ ওয়েব ঠিকানায়। আবেদন করতে ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিশন মেন্যুতে গিয়ে ‘অ্যাপ্লাই নাউ বা সাইন আপ’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ই-মেইল, ও জন্ম তারিখ দিয়ে সাইন আপ করতে হবে।

পরের ধাপে, ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘পেমেন্ট’ অপশন থেকে বিকাশ সিলেক্ট করে নির্ধারিত ফি (২,৫০০ টাকা) পেমেন্ট করতে হবে। সফলভাবে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনকারীরা তাদের ফোনে এ সংক্রান্ত একটি এসএমএস নোটিফিকেশন পাবেন।দেশে বর্তমানে ছেলেদের নয়টি এবং মেয়েদের তিনটি সহ মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে। এই কলেজসমূহে ভর্তি পরীক্ষার আবেদন ফি বিকাশে পেমেন্ট করে আবেদনকারীরা শর্তসাপেক্ষে তিন থেকে চার কার্যদিবসের মধ্যে পেতে পারেন ৫০ টাকার ডিসকাউন্ট কুপনটি।

একাডেমিক ফি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তির আবেদন ফি-সহ অন্যান্য ফি বিকাশ-এর মাধ্যমে পরিশোধ করাই এখন সবচেয়ে সহজ এবং জনপ্রিয়। বর্তমানে এক হাজারেরও বেশি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি ও একাডেমিক ফি-সহ বিভিন্ন ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশ-এ।

 

এমএসএম / এমএসএম

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই